পরোক্ষ ধূমপানের ক্ষতি প্রচারে ‘বিষ বাতাস’
পরোক্ষ ধূমপানের ক্ষতি প্রচারের জন্য ‘বিষ বাতাস’ নামের একটি ভিডিও ছেড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক ৩০ সেকেন্ডের ভিডিওটি উদ্বোধন করেন।
পরোক্ষ ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করতে ভাইটাল স্ট্র্যাটেজিস ও সরকারের যৌথ অর্থায়নে এই ভিডিওটি তৈরি করা হয়।
বৃহস্পতিবার থেকে শুরু করে ‘বিষ বাতাস’ নামের এই ভিডিওটি আগামী ৫ সপ্তাহ ধরে বাংলাদেশ টেলিভিশনসহ প্রধান প্রধান সবক’টি টেলিভিশনে প্রায় ৫ হাজার বার প্রচারিত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
ভিডিওতে দেখা যায়, একজন চিকিৎসক অ্যাজমা বা শ্বাসকষ্টে ভোগা এক কিশোরের স্বাস্থ্য পরীক্ষা করছেন। ছেলেটির ভোগান্তি এবং তার শ্বাসতন্ত্রের ছবি দেখানোর মাধ্যমে চিকিৎসক বলেন, পরোক্ষ ধূমপান কীভাবে অ্যাজমা বা শ্বাস কষ্টকে বাড়িয়ে তোলে, যা যক্ষ্মা এমনকি ফুসফুসের ক্যান্সারেও রূপ নিতে পারে।
