২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে অভিনেত্রী ধর্ষণ: তদন্ত প্রতিবেদন পিছিয়ে ১৪ নভেম্বর

রাজধানীর বনানীতে জন্মদিনের নিমন্ত্রণ দিয়ে বাসায় নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আসামি বাহাউদ্দিন ইভানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার সময় পিছিয়ে ১৪ নভেম্বর নির্ধারণ করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 05:48 PM

Updated : 19 Aug 2022, 05:49 PM

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই সুলতানা আক্তার প্রতিবেদন দিতে ব্যর্থ হলে ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী নতুন দিন ঠিক করে দেন বলে আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসআই আব্দুল মান্নান জানান।

এর আগেও কয়েক দফা পিছিয়ে প্রতিবেদন জমার সময়।

আপন জুয়েলার্সের মালিকের ছেলের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ নিয়ে তোলাপাড়ের দুই মাসের মধ্যে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এনে ইভানের বিরুদ্ধে গত ৪ জুলাই বনানী থানায় মামলা দায়ের করেন এক তরুণী।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এরপর গত ৬ জুলাই বিকালে র‌্যাব নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেপ্তার করে। চারদিনের রিমান্ড শেষে গত ১২ জুলাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ইভান।

মামলার বিবরণ থেকে জানা যায়, জন্মদিনের অনুষ্ঠান ও বিয়ের আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ৪ জুলাই রাত ৯টার দিকে ওই তরুণীকে বাসায় যাওয়ার কথা বলেন ইভান।

টিভি অভিনেত্রী ওই তরুণী যেতে না চাইলে তিনি তার মায়ের পরিচয় দিয়ে এক নারীর সঙ্গে আলাপ করিয়ে দেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে ইভানের বাসায় যান তিনি। সেখানে গিয়ে দেখেন, বাসায় কেউ নেই। এরপরই সেখান থেকে চলে আসতে চাইলেও জোর করে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর পর তাকে ধর্ষণ করেন ইভান।

রাত সাড়ে ৩টার দিকে ভ্যানিটি ব্যাগ রেখে বাসা থেকে বের করে দেওয়ার পর থানায় গিয়ে মামলা করেন ওই তরুণী।

পুরনো খবর:

বনানীতে অভিনেত্রী ধর্ষণ: তদন্ত প্রতিবেদনে আরো সময়