আবারও গাছ কাটা হচ্ছে উত্তরায়
উন্নয়ন ও সংস্কারের কারণ দেখিয়ে ঢাকার উত্তরার বিভিন্ন সেক্টরে আবারও গাছ কাটা শুরু হয়েছে।
রাস্তার উন্নয়নের স্বার্থে গাছ কাটা হচ্ছে বলে স্থানীয় জনপ্রতিনিধি জানালেও এ বিষয়ে কিছুই জানেন না ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা।
বুধবার উত্তরার সেক্টর-১ ও সেক্টর-৩ এ গিয়ে দেখা যায়, অসংখ্য ছায়াদার গাছ কেটে ফেলে রাখা হয়েছে রাস্তার ধারে। ডালপালা ছেঁটে গুঁড়ি সরাতে ব্যস্ত শ্রমিকরা।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাছ কাটা কোনো সমস্যা নয়। গাছ তো বড় হলে কাটা পড়তেই পারে।
“ওখানে রাস্তার কাজ চলছে। ফুটপাত সংস্কারের কাজ চলছে। তাই গাছ কাটা পড়ছে। প্রয়োজনে পরে গাছ লাগিয়ে দেব।”
উত্তরা আবাসিক প্রকল্পসহ আরও কিছু অঞ্চল নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-১।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তরায় গাছ কাটার মতো কোনো প্রকল্প সম্পর্কে তো জানি না। এ ধরনের কিছু হলে আমার জানার কথা।”
ঘটনাটি শোনার পর এ বিষয়ে খোঁজ নেবেন বলে জানান খালিদ।
