পুরান ঢাকায় মা-মেয়ে এসিডদগ্ধ
পুরান ঢাকার নারিন্দায় ঘরের ভেতরে এসিডদগ্ধ হয়েছেন এক নারী ও তার মেয়ে।
বেগমগঞ্জ লেনের ওই বাসা থেকে সোমবার রাতে পারভীন বেগম (৪৫) এবং তার মেয়ে রুবিনা বেগমকে (২৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক কলহের জের ধরে রুবিনার স্বামী জিপু আহমেদ এসিড ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে। জিপু ঘটনার পর থেকে পলাতক বলে পুলিশ জানিয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া স্বজনদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টা দিকে বাসায় ঢুকেই স্ত্রী ও মেয়ের দিকে এসিড ছুড়ে মারেন জিপু।
পারভীনের মুখমণ্ডল ও হাত এবং রুবিনার বুক, মুখ ও হাত এসিডে ঝলসে গেছে।
ধোলাইপাড়ের একটি গ্যারেজের কর্মী জিপু নেশাগ্রস্ত বলে স্বজনরা পুলিশকে জানিয়েছে।
রুবিনার ছোট বোনের স্বামী আনোয়ার হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, “জিপু একজন নেশাগ্রস্থ। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই সূত্র ধরে সে এসিড মেরে পালিয়ে গেছে।”
