২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জসিম মণ্ডলের অবস্থা সংকটাপন্ন

প্রবীণ কমিউনিস্ট নেতা জসিম উদ্দিন মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 09:02 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

তার অবস্থা সংকটাপন্ন বলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন জানিয়েছেন।

রোববার রাতে সাড়ে ৮টায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমরেড জসিম উদ্দিন মণ্ডলের স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।”

রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন আছেন জসিম মণ্ডল।

৯৫ বছর বয়সী জসিম মণ্ডল বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন। ২৮ সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় আনা হয়। এরপর থেকেই হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ দলটির কেন্দ্রীয় নেতারা জসিম মণ্ডলের পাশে রয়েছেন।

ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা জসিম উদ্দিন মণ্ডলের জন্ম ১৯২২ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায়। ১৯৪০ সালে কমিউনিস্ট পার্টির সদস্য হন তিনি। দেশভাগের পর পাবনার ঈশ্বরদীতে চলে আসে তার পরিবার। সেখানে রেল শ্রমিকদের নিয়ে আন্দোলন গড়ে তোলেন তিনি।

একাত্তরে ভারতে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখেন জসিম মণ্ডল।