২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উড়োজাহাজের আসনে সাড়ে চার কেজি সোনা

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর ফেরত একটি উড়োজাহাজের আসনের ভেতরে লুকানো সাড়ে চার কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2017, 11:34 AM

Updated : 12 Apr 2022, 12:21 AM

প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টায় সিঙ্গাপুর থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফটে ওই সোনা পাওয়া যায়।

“সিটের ফোম ওঠানোর পর দেখা যায় ছোট একটি কালো ব্যাগ আঠা দিয়ে সিটের ভেতরের অংশে লাগানো। ব্যাগটি খোলার পর ভেতরে টেপ মোড়ানো ১০ তোলা ওজনের ৪০টি সোনার বিস্কুট পাওয়া যায়।”

উদ্ধার করা সোনার মোট ওজন ৪.৬৪ কেজি,  আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা বলে জানান সাইফুল।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত কাওকে আটক করা যায়নি। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।