২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই রঙমিস্ত্রির মৃত্যু

রাজধানীর তুরাগ থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন একজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2017, 08:19 PM

Updated : 19 Aug 2022, 05:34 PM

শুক্রবার সকালে ইস্ট ওয়েস্ট মেডিকেলের পাশের একটি পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে বলে তুরাগ থানার ওসি নুরুল মুত্তাকিন জানান।

নিহতরা হলেন- স্থানীয় রং মিস্ত্রি আব্দুল হালিম (৪০) ও তার সহযোগী বুলেট (২৫)। হালিমের আরেক সহযোগী কাজলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি নুরুল মুত্তাকিন বলেন, সকালে ইস্ট ওয়েস্ট মেডিকেলের পাশের একটি পেট্রোল পাম্পে থেকে লোহার মই নেওয়া সময় রাস্তার উপরে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনজন।

দ্রুত তাদের ইস্ট ওয়েস্ট মেডিকেলে নিলে চিকিৎসক হালিম ও বুলেটকে মৃত ঘোষণা করেন। কাজলের অবস্থার অবনতি ঘটলে পরে তাকে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি জানান, হালিম ওই এলাকার বিভিন্ন নির্মাণাধীন ভবনে রঙের কাজ করে আসছিলেন। তাদের কাজের জন্য ব্যবহারের মইটি তারা ওই পেট্রোল পাম্পে রাখতেন এবং প্রয়োজনের সময় বের করে ব্যবহার করতেন।