ঢাকায় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
রাজধানীর মুগদা, মোহাম্মদপুর ও পল্লবী থানা এলাকায় পৃথক তিন ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
গলায় রশি পেঁচানো অবস্থায় গাছের একটি ডালের সঙ্গে ঝুলেছিল ওই যুবক।
তার পরিচয় জানা যায়নি। তার পরনে একটি গামছা ছিল, বয়স আনুমানিক ২৫ বছর বলে জানান ওসি।
বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে পলাশ নামে এক যুবক মারা যান।
এ ঘটনায় আরও দুজন আহত হন বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান।
ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে মাইনুদ্দিন ঝুলেছিলেন বলে জানান তিনি।
তিনটি মৃতদেহই ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
