২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৭ ধারা: অধ্যাপক ফাহমিদুলের মামলায় চূড়ান্ত প্রতিবেদন

তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হকের বিরুদ্ধে তার সহকর্মীর দায়ের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2017, 06:50 PM

Updated : 12 Apr 2022, 12:06 AM

গত মাসের শেষে প্রতিবেদনটি আদালতে জমা দেওয়া হয় বলে সোমবার শাহবাগ থানার পরিদর্শক আবু জাফর জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হওয়ায় পুলিশ কাউকে অভিযুক্ত না করে ৩১ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।”

গত ১৩ জুলাই একই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুলের বিরুদ্ধে ফেইসবুকে এক পোস্টে মিথ্যা তথ্য দিয়ে ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ তুলে বিভাগের আরেক অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ মামলাটি করেছিলেন।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও আলোচনার ঝড় উঠে, মামলা প্রত্যাহার চেয়ে রোববার ক্যাম্পাসে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক-শিক্ষার্থী।

সমালোচনার মুখে বিভাগের উদ্যোগে ১৭ জুলাই মামলাটি তুলে নেওয়ার বিষয়ে সম্মত হন তিনি।

পুরনো খবর:

অধ্যাপক ফাহমিদুলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত সহকর্মীর