২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেইনট্রিতে ধর্ষণ: ফের পিছিয়েছে সাক্ষ্যগ্রহণ

বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলায় সাক্ষ্য গ্রহণ আবারো পিছিয়ে আগামী ১০ সেপ্টম্বর দিন ঠিক করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 05:42 PM

Updated : 12 Apr 2022, 12:05 AM

রোববার ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সফিউল আজম আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে তারিখ পিছিয়ে দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলী আকবর জানিয়েছেন।

এর আগে ২৪ জুলাই মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ছিল।

মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে যাওয়ার কারণ দেখিয়ে সেদিন সময়ের আবেদন করেছিল আসামিপক্ষ।

একই কারণে দেখিয়ে রোববার ফের সময়ের আবেদন করা হয়।

এই মামলার বাদী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক তরুণী। গত ২৮ মার্চ তাকে এবং তার এক বন্ধুকে ওই হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছিল বলে তার অভিযোগ।

ঘটনার দুই মাস পর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার দুই বন্ধু এবং দুই কর্মচারীকে আসামি করে মামলা হয়।

আলোচিত এই মামলার দুই মাসের মাথায় গত ১৩ জুলাই পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়।

অন্য আসামিরা হলেন- সাফাতের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।

পুরনো খবর:

রেইনট্রিতে ধর্ষণ: বাদীর সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে