২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টায় শাহজালালে ৩১ কেজি সোনা

চব্বিশ ঘণ্টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩১ কেজি সোনা উদ্ধার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 12:07 PM

Updated : 12 Apr 2022, 12:05 AM

আগের দিন সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত ইউএস বাংলা ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে এসব সোনা পাওয়া বলে ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচএম আহসান কবির জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রোববার সকালে ইউএস বাংলার বিএস ৩১৪ নম্বর ফ্লাইটের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় এক কেজি ওজনের ছয়টি সোনার বার পাওয়া যায়।

এর আগে শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিমানবন্দরে নামা এক যাত্রীর কাছে ২৫ কেজি সোনা পাওয়া যায় বলে আহসান কবির জানান।

এই শুল্ক কর্মকর্তা বলেন, “জামিল আক্তার নামে ওই যাত্রী অসুস্থ সেজে হুইল চেয়ারে চড়ে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের ২৫০টি স্বর্ণবার পাওয়া যায়।”

এসব সোনার আনুমানিক বাজার মূল্য সাড়ে ১৫ কোটি টাকা বলে জানান তিনি।