২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে যুবককে কুপিয়ে হত্যা

পুরান ঢাকার চকবাজারের বাশপট্টি এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2017, 10:23 PM

Updated : 12 Apr 2022, 12:03 AM

নিহত আল আমিন (২৪) সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

চকবাজার থানার ওসি মো. হারুন উর রশিদ তালুকদার বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

ময়নাতদন্তের জন্য তার লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহত যুবকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।