ঢাকার ঐতিহাসিক সব স্থাপনা সংরক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকার ঐতিহাসিক সব স্থাপনা সংরক্ষণ ও সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার পুরান ঢাকাসহ রাজধানীর ৯৩টি ঐতিহাসিক স্থাপনার পাওয়ার পয়েন্ট উপস্থাপনা দেখার পর এ নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের সামনে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ঐতিহাসিক এসব স্থাপনার সার্বিক দিক তুলে ধরেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, শেখ হাসিনা ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ, সংস্কার ও কিছু স্থাপনা ভেঙে নতুন করে নির্মাণসহ প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা দেন।
