২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে শিক্ষক-শিক্ষার্থী হাতাহাতির ঘটনা তদন্তে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের গেইটে শিক্ষক-শিক্ষার্থীদের হাতাহাতি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 07:20 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

রোববার বিকালে এই তদন্ত কমিটি গঠন করার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ফজলুর রহমানকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।

কমিটির অন্য সদস্যারা হলেন- লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আফতাব আলী শেখ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মাকসুদুর রহমান।

প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, “দ্রুত সময়ে মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

ছাত্র প্রতিনিধিদের বাদ রেখে উপাচার্য প্যানেল নির্বাচনের লক্ষ্যে শনিবার বিকালে সিনেট অধিবেশন বসার প্রতিবাদে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী।

সিনেট সভার কারণে বন্ধ করে রাখা রেজিস্ট্রার ভবনের ফটক খুলে বিক্ষোভকারীরা সভাস্থলের দিকে এগোলে শিক্ষকরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়, যাতে দুই শিক্ষকসহ আটজন আহত হন।

পুরনো খবর:

ঢাবি সিনেট ভবনে শিক্ষক-শিক্ষার্থী হাতাহাতি