২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোলাকিয়ার ঝর্নার ছেলের জন্য চাকরির ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

শোলাকিয়ায় গতবছর ঈদ জামাতের কাছে জঙ্গি হামলার সময় নিহত ঝর্না রানী ভৌমিকের ছেলেকে একটি বেসরকারি ব্যাংকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 04:01 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক ফেইসবুক পোস্টে জানিয়েছে, ঝর্না রানীর বড় ছেলে বাসুদেব ভৌমিক এনআরবি গ্লোবাল ব্যাংকের সহকারী অফিসার পদে নিযোগ পেয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার তার কার্যালয়ে বাসুদেবের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন।

জনপ্রসাশন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Image
ঝর্না রানী, ছোট ছেলে ও স্বামী

ঝর্না রানী, ছোট ছেলে ও স্বামী

২০১৬ সালে রোজার ঈদের সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর জঙ্গি হামলা হয়।

ওই হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন। গোলাগুলির মধ্যে নিজের বাড়ির ভেতরে গুলিবিদ্ধ হয়ে মারা যান ঝর্না রানী।

ঝর্নার স্বামী গৌরাঙ্গ ভৌমিক একটি বিড়ি ফ্যাক্টরিতে স্বল্প বেতনে চাকরি করেন। আর তাদের ছেলে বাসুদেব তেজগাঁও মহিলা কলেজে হিসাবরক্ষণ বিষয়ে শিক্ষকতা করে আসছিলেন।

গত ৭ জুলাই শোলাকিয়া হামলার বছর পূর্তির সময় গৌরাঙ্গ সাংবাদিকদের বলেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি নিজের সংসারের দুঃখ-বেদনার কথা জানাতে চান।

পুরনো খবর:

কান্না থামেনি শোলাকিয়ার ঝর্নার পরিবারে