জনসংযোগ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জনসংযোগ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে কেক কাটার মাধ্যমে ৩৮তম এই বার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় দৈনিক সমকল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, জনসংযোগ সমিতির সভাপতি মোস্তফা-ই-জামিল, মহাসচিব মনিরুজ্জামান টিপু এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনসংযোগ সমিতি ১৯৭৯ সালের ২২ জুলাই প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন হতে সমিতি জনসংযোগ ও ব্রান্ডিং পেশার উৎকর্ষে কাজ করে চলেছে বলে সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
