২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা ‘উদ্দেশ্য প্রণোদিত’, অভিযোগ জগন্নাথ শিক্ষার্থীদের

উল্টোপথে বাস নিতে বাধা দেওয়ায় মারধরের শিকার পুলিশের ট্রাফিক সার্জেন্ট কায়সার হামিদের করা মামলা নিয়ে প্রশ্ন তুলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন, এই মামলা ‘উদ্দেশ্য প্রণোদিত’।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2017, 05:40 PM

Updated : 11 Oct 2022, 02:18 PM

পুরনো খবর:

সার্জেন্টকে মারধর: মামলা প্রত্যাহার দাবিতে জগন্নাথে মানববন্ধনের ডাক
ট্রাফিক সার্জেন্টকে জগন্নাথের ছাত্রদের মারধরের ঘটনায় মামলা

বুধবার মামলা প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ওবিক্ষোভ মিছিল করেনবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।পরে সংক্ষিপ্ত সমাবেশেও হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, “আমরা কতকষ্টে দিন কাটাই, তা নিয়ে তো কেউ লেখেন না। আর আজ সার্জেন্টের সাথে সমান্য ধাক্কাধাক্কি ফলাও করে প্রচার করা হয়। এটা উদ্দেশ্য প্রণোদিত।”

ফাহমিদা নামের আরেক শিক্ষার্থী বলেন,“একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

গত সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে উল্টো পথে যেতে না দেওয়ায় বাংলামোটর এলাকায় মারধরের শিকার হন সার্জেন্ট কায়সার হামিদ।ঘটনার পরদিন তিনি অজ্ঞাত পরিচয় ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীকে আসামি করে রমনা থানায় মামলা করেন।

পুলিশের ভাষ্য, সোমবার বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী তিনটি দোতলা বাস সড়কের উল্টাপথে যেতে চাইলে তাদের বাধা দেন দায়িত্বরত সার্জেন্ট কায়সার হামিদ।কিছু শিক্ষার্থী তখন সার্জেন্টের উপর আক্রমণ করে এবং টেনে-হিঁচড়ে তার ইউনিফর্ম ছিড়ে ফেলেন। এ সময় পাশে দায়িত্বরত ট্রাফিক পুলিশের আরেক সদস্য হামলাকারীদের হাত থেকে সার্জেন্ট কায়সার হামিদকে রক্ষা করেন।

জগন্নাথে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচির প্রধান সমন্বয়ক বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রোনিয়া সুলতানা ঝুমুর বলেন, “সেদিন শিক্ষার্থীরা তাদের ভূল বুঝতে পেরে সঠিক পথ ধরে চলছিল। এ বিষয়ে সার্জেন্ট কায়সার একটি বেসরকারি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন হালকা ধাক্কাধাক্কি হয়েছিল। কিন্তু মামলায় সেটা হত্যার উদ্দেশ্যে মারধর হয় কিভাবে? তিনি ৩০৭ ধারা দিয়েছেনউদ্দেশ্য প্রণোদিতভাবে।”

তিনি আরো বলেন, “জবি শিক্ষার্থীরা এমনিতেই প্রচণ্ড কষ্ট করেন, যা দেশের আর কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের করতে হয় না। সেখানে তাদের সামান্য এতটুকু অন্যায়ের ফলে এতবড় মামলা মেনে নেওয়া যায় না।

“আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবে, কায়সার হামিদ যদি তার মামলা প্রত্যাহার না করে তাহলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয়ে দৈনিক প্রথম আলো বয়কটের ঘোষণা দিয়ে পত্রিকাটির কয়েকটি কপি পোড়ানো হয়।