২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম মোস্তফাকে দেখতে হাসপাতালে শেখ হাসিনা

অসুস্থ ক্রীড়াবিদ গোলাম মোস্তফাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 10:37 PM

Updated : 11 Apr 2022, 11:57 PM

বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের স্ত্রী সুলতানা কামালের বড় ভাই গোলাম মোস্তফা শ্বাস-প্রশ্বাসজনিত রোগে ভুগছেন। তিনি মোস্তফা লং জাম্পে অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হাসপাতালে গিয়ে গোলাম মোস্তফার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং সেখানে কিছু সময় কাটান।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, ব্যক্তিগত চিকিৎসক ডা. সৈয়দা সুরাইয়া আকবর, কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন।