চিকুনগুনিয়া প্রতিরোধে দুই মেয়রের কর্মসূচি
চিকুনগুনিয়া প্রতিরোধে মশা নিধন অভিযান এবং সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছেন ঢাকার দুই মেয়র।
মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশন মোহাম্মদপুর এলাকায় মশা নিধন অভিযান চালায়।
অভিযান শেষে মোহাম্মদপুর টাউন হল এলাকা থেকে জনসচেতনতামূলক এক শোভাযাত্রা শুরু হয়। উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এর নেতৃত্ব দেন। তিনি চিকুনগুনিয়া নিয়ে জনসচেতনতা বাড়াতে প্রচারপত্র বিলি করেন।
চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসির মশক নিয়ন্ত্রণ কার্যক্রম তিন গুণ বাড়ানো হয়েছে দাবি করে রোগ প্রতিরোধে সবার সহযোগিতা চান আনিসুল হক।
“বাড়ি-ঘরে থাকা ভাঙা পাত্র, ফুলদানি, টব, নির্মাণকাজে ব্যবহৃত চৌবাচ্চা, পরিত্যক্ত টায়ার, বিভিন্ন পানীয়র বোতল এবং ডাবের খোসায় ৩ দিনের বেশি যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখবেন।”
রাজধানীর একটি হোটেলে বুধবার সংবাদ সম্মেলন করে ‘ঢাকা ক্লিন-২০১৬’ শীর্ষক পরিকল্পনা তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। ছবি: নয়ন কুমার
ফাইল ছবি
তিনি বলেন, “আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া নির্মূল করা হবে।”
চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মানববন্ধন আয়োজন করা হয়।
চিকুনগুনিয়া প্রতিরোধে জনপ্রতিনিধিদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান মেয়র।
মানববন্ধন শেষে সিটি কর্পোরেশনের কর্মীরা পুরো এলাকায় মশার ওষুধ ছিটান।
