সহকারী পুলিশ কমিশনারসহ ১৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) ইফতেখারুল ইসলামসহ১৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে ঢাকার আদালতে।
বুধবার মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে আবেদনটি করেন শাহনা আক্তার নামের এক নারী।
বিচারক অভিযোগকারীর জবানবন্দি নিয়ে মামলা গ্রহণের বিষয়ে আগামী ১৯ জুলাই আদেশের জন্য দিন ঠিক করেছেন বলে জানান আদালতের পেশকার আজমল হোসেন।
আজমল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নারীর স্বামী ফরমানউল্লাহঅপরাধ বিষয়ক সাংবাদিকতা করতেন বলে তিনি জবানবন্দিতে জানিয়েছেন।
“তিনি বলেছেন, অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে অপ্রিয়সত্যখবর প্রকাশ করায় তার স্বামীকেনিষ্ঠুরনির্যাতনসহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে।”
অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন- যাত্রাবাড়ী থানারওসি আনিসুর রহমান, পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ, এসআই জাকির হোসেন, ওমর ফারুক, কবির হোসেন উকিল, শাহীন পারভেজ, লক্ষ্মীকান্ত রায়, শহীদুল্লাহ, কে এম এনায়েত হোসেন, এএসআই আতোয়ার রহমান, কনস্টেবল সাইফুল, পুলিশের সোর্স খোকন ও সুমন।
শাহনা অভিযোগ করেছেন, তার স্বামী যাত্রাবাড়ী থানার কয়েকজন পুলিশ সদস্যের মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহপুলিশেরবিভিন্ন দপ্তরে।
এরপর গত ২১ জুন ফরমান উল্লাহকে ওয়ারিরসালাউদ্দিন হাসপাতালে ডেকে নেওয়ার পরর সেখান থেকে টেনে-হিঁচড়ে যাত্রাবাড়ী থানায় নিয়ে যাওয়া হয় বলে তার স্ত্রীর অভিযোগ।
শাহনা বলেন, স্বামীকে ছাড়িয়ে আনতে গেলে এসি ইফতেখার ৬ লাখ টাকা দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে তিনি দুই লাখ টাকা দিয়েছিলেন।
কিন্তুপরেফরমানউল্লাহকে তিনটি মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এইঅভিযোগের বিষয়ে পুলিশকর্মকর্তা ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে পাল্টা ফরমান উল্লাহর বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ করেন।
তিনি বলেন, “ফরমান উল্লাহ মাদক ব্যবসা করে আসছিল। আর তা ঢাকতে সে সাংবাদিক পরিচয় দিয়ে থাকে। আসলে সে একজন ভুয়া সাংবাদিক।”
