২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ৫ কেজি সোনাসহ দুই নারী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ কেজি সোনাসহ দুই নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 03:43 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

এরা হলেন, কক্সবাজারের চকোরিয়া উপজেলার নাসিমা (৩৫) ও চট্টগ্রামের সাতকানিয়ার জেসমিন (৩৫)।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বলেন, বুধবার সকালে মাস্কাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা চট্টগ্রাম হয়ে শাহজালালে আসেন।

তাদের শরীর তল্লাশি করে ২০টি করে মোট ৪০টি সোনার বার পাওয়া যায়।

৪.৬ কেজি ওজনের এসব সোনার আনুমানিক দাম ২ কোটি ৩০ লাখ জানিয়ে তিনি বলেন, আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।