২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হেমন্ত স্মরণে সঙ্গীত সন্ধ্যা

কালজয়ী সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সম্মানে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ঢাকার যৌথ আয়োজনে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 11:08 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

মঙ্গলবার নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন হেমন্ত মুখোপাধ্যায়ের স্নেহধন্য ভারতীয় শিল্পী সৌমেন অধিকারী।

সঙ্গীত সন্ধ্যার উদ্বোধন করে বাঁশি শিল্পী ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম।

এসময় চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার বলেন, “হেমন্ত মুখোপাধ্যায় শুধু ওপার বাংলায় নয় সারা ভারতে একজন বিখ্যাত শিল্পী। দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদানের অংশ হিসেবে এ আয়োজন।”

অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করেন ভারতীয় শিল্পী সোমা চৌধুরী।

এরপররবীন্দ্রনাথের ‘বাদল দিনের প্রথম কদম ফুল’ গেয়ে নিজের পরিবেশনা শুরু করেন শিল্পী সৌমেন অধিকারী।

তারপর একে একে গেয়ে শোনান হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া কালজয়ী গান- ‘আমি দূর হতে তোমারে দেখেছি’, ‘এই রাত তোমার আমার’, ‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন’, ‘অলিরও কথা শুনে বকুল হাসে’, ‘কতদিন পরে এলে’, ‘টাপুর টুপুর বৃষ্টি পড়ে’সহ বেশ কিছু গান।

বর্ষার সন্ধ্যায় সৌমেন অধিকারীর পরিবেশনা বন্দর নগরীর শ্রোতাদের মুগ্ধ করেছে।