২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করুণাময় গোস্বামীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত গবেষক করুণাময় গোস্বামীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2017, 02:10 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

শুক্রবার রাত পৌনে ১২টায় বারিধারা ডিওএইচএসে নিজের বাসায় করুণাময় গোস্বামীর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

১৯৪২ সালের ১১ মার্চ জন্ম নেওয়া করুণাময় গোস্বামী বাংলা একাডেমি প্রকাশিত ‘সংগীত কোষ’র রচয়িতা। সঙ্গীত নিয়ে তার অনেকগুলো বই রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. করুণাময় গোস্বামীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শিল্প, সাহিত্য ও সংগীতে করুণাময় গোস্বামীর অবদানের কথা স্মরণ করেন।

শেখ হাসিনা শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।