গুলিস্তানে মার্কেটে অগ্নিকাণ্ড
গুলিস্তানের বিপণি বিতান ঢাকা ট্রেডসেন্টারে অগ্নিকাণ্ড হয়েছে।
চার তলা ভবনের তিন তলার একটি দোকানে শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান জানান।
তাদের তিনটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু বলতে পারেননি আতাউর।
