২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকছড়িতে নিহত ৪ সেনা সদস্যের মরদেহ ঢাকায়

রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসে নিহত চার সেনা সদস্যের মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 02:34 PM

Updated : 11 Oct 2022, 02:09 PM

পুরনো খবর:

ধসের মাটি সরাতে গিয়ে ফের ধসে চাপা সেনা সদস্যরা
মানিকছড়িতে পাহাড় ধসে ৪ সেনাসদস্য নিহত

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চার সেনা সদস্যের লাশ ঢাকায় আনা হয়েছে।

দুপুরে সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে তাদের জানাজা হওয়ার কথা রয়েছে।

টানা বৃষ্টিতে মাটি সরে গিয়ে মঙ্গলবার ভোরে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড়ে ধস নামে।

এর মধ্যে রাঙামাটির মানিকছড়ি সেনাক্যাম্পের কাছে সড়কে উদ্ধার তৎপরতা চালানোর সময় ফের ধসে নিহত হন মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মো. তানভীর সালাম শান্ত, কর্পোরাল মো. আজিজুল হক ও সৈনিক মো. শাহীন আলম।

ওই ঘটনায় আরও দশজন আহত হন। তাদের মধ্যে পাঁচজনকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে।