আইএলওতে বাংলাদেশের কাছে হারল পাকিস্তান
ভোটে পাকিস্তান ও নেপালকে হারিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাব-কমিটির ‘ডেপুটি সদস্য’ নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
সুইজারল্যান্ডের জেনেভায় সোমবার রাতে ভোটাভুটিতে ১৯০ ভোট পেয়ে বাংলাদেশ ওই পদে নির্বাচিত হয় বলে শ্রম মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।
তিনি সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইএলও’র গভর্নিং বডির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাব-কমিটির ডেপুটি সদস্য পদে নির্বাচনে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও নেপাল অংশ নেয়। পাকিস্তান ১৫০ ভোট এবং নেপাল পেয়েছে ১৭৩ ভোট।”
আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বৈঠকে আইনমন্ত্রী আইএলও’র মহাপরিচালককে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ আইএলও’র বিশেষ অনুচ্ছেদ বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
“আইএলও'র পরামর্শ অনুযায়ী বাংলাদেশ ইতোমধ্যে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন আরও সহজীকরণের লক্ষে ইপিজেড আইন সংশোধনের খসড়া সংসদীয় স্থায়ী কমিটি থেকে ফেরত আনা হয়েছে।”
এছাড়া ট্রেড ইউনিয়নবিরোধী কার্যক্রম প্রশমিত করা হয়েছে জানিয়ে আনিসুল আইএলও মহাপরিচালককে বলেন, ট্রেড ইউনিয়ন নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই অনলাইনের মাধ্যমে করা হচ্ছে।
