‘গ্লোবাল মোবাইল গভার্নমেন্ট’ পুরস্কার প্রধানমন্ত্রীর হাতে
মোবাইল ফোনভিত্তিক অ্যাপ্লিকেশনের উন্নয়ন ও গণসচেতনতা তৈরিতে ভূমিকা রাখায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ যে পুরস্কার পেয়েছে তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।
জাতীয় সংসদে সোমবার মন্ত্রিসভা বৈঠকের শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘গ্লোবাল মোবাইল গভর্নমেন্ট’ পুরস্কার শেখ হাসিনার হাতে তুলে দেন বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।
জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির জন্য এমগভ অ্যাওয়ার্ড কমিটি আইসিটি বিভাগকে প্রথম পুরস্কারের জন্য নির্বাচন করে এমগভ ইউকের ‘গ্লোবাল মোবাইল গভর্নমেন্ট-(এমগভ)’ ।
যুক্তরাজ্যের ব্রাইটনে গত ৭ থেকে ৯ মে ‘মোবাইল গভর্নমেন্ট ওয়ার্ল্ড সামিট-২০১৭’ এ আইসিটি বিভাগকে এই পুরস্কার দেওয়া হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
