২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের খালেদার অভিনন্দন

তিন জাতি সিরিজের শেষ ম্যাচে নিউজি ল্যান্ডকে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2017, 02:02 AM

Updated : 19 Aug 2022, 04:42 PM

বুধবার রাতে নিজের একাউন্টে এক টুইটার বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, “বিদেশে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবারের মতো এমন মনমাতানো বিজয়ের জন্য টাইগারদের অভিনন্দন। বিজয়ের এই ধারা অব্যাহত থাকুক।”

দলীয় প্যাডে রাতে পৃথক এক অভিনন্দন বার্তায় খালেদা জিয়া বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারকে অভিনন্দন জানান।

তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে ক্রিকেট খেলায় যেভাবে পারদর্শিতা দেখিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে, তাতে আমি গর্বিত। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

“আমি আশাবাদী নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে বাংলাদেশের টাইগাররা ভবিষ্যতেও জয়ের গৌরব ধরে রাখতে সক্ষম হবে।”

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড করে  ৮ উইকেটে ২৭০ রান। ৫ উইকেট হারিয়ে ১০ বল বাকি রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।