২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল্লাহ খালিদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

‘অপরাজেয় বাংলা’র ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2017, 11:53 AM

Updated : 19 Aug 2022, 04:40 PM

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে ১২টায় মৃত্যু হয় এই শিল্পীর।

সত্তরোর্ধ্ব আব্দুল্লাহ খালিদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগছিলেন।

তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

শিল্পকলা ও ভাস্কর্যে অবদানের স্বীকৃতি হিসেবে আব্দুল্লাহ খালিদ ২০১৪ সালে শিল্পকলা পদক এবং ২০১৭ সালে একুশে পদকে ভূষিত হন।

পুরনো খবর:

‘অপরাজেয় বাংলা’র ভাস্কর আব্দুল্লাহ খালিদের বিদায়