২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভূগর্ভস্থ কেবল বিচ্ছিন্ন: রাজধানীতে ৩৫০০ টেলিফোন অচল

রাস্তা খোঁড়াখুঁড়িতে রাজধানীর কয়েকটি এলাকায় ভূগর্ভস্থ কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার টেলিফোন সংযোগ ও ইন্টারনেট সেবা অচল হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2017, 04:02 PM

Updated : 11 Apr 2022, 11:36 PM

খিলগাঁও, বনশ্রী, গোড়ান, মগবাজার, কাকরাইল, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, সার্কিট হাউজ রোড, ফকিরাপুল, নয়াপল্টন, ডিআইটি এক্সটেনশন রোড, নয়াটোলা, রামপুরা এলাকায় কয়েকদিন ধরেই এ অবস্থা।

বৃহস্পতিবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এবং ওয়াসার উন্নয়নমূলক (সুয়ারেজ লাইন স্থাপন) কাজে রাস্তা খোঁড়ায় ভূগর্ভস্থ কেবল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সংযোগ মেরামত করা হলেও উন্নয়নকাজ শেষ না হওয়ায় এসব স্থানে টেলিফোন সংযোগ ও ইন্টারনেট সেবা পুরোপুরি চালু করতে দেরি হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।