২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: খালাস চেয়ে ফাঁসির আসামির মোসলেমের আপিল

যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের মোসলেম প্রধান খালাস চেয়ে আপিল করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2017, 02:02 PM

Updated : 11 Oct 2022, 02:01 PM

পুরনো খবর:

কিশোরগঞ্জের দুই যুদ্ধাপরাধীর প্রাণদণ্ড

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নথিপত্রসহ আবেদন জমা দেন তার আইনজীবীরা।

আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৮০ পৃষ্টার মূল আপিলের সঙ্গে সাড়ে ১২শ পৃষ্ঠার নথিপত্র দাখিল করা হয়েছে।”

একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ১৯ এপ্রিল কিশোরগঞ্জের সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয় বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মোসলেম প্রধান কারাগারে থাকলেও সৈয়দ মো. হুসাইন পলাতক।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২০১৪ সালের ১৩ নভেম্বর থেকে এই দুই আসামির বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করে।

২০১৫ সালের সেপ্টেম্বর তদন্ত শেষ হওয়ার পর মোট ৬২টি জনকে হত্যা, অপহরণ লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সৈয়দ মো. হুসাইন ও মোসলেম প্রধানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ৬টি অভিযোগ আনা হয়।

২০১৬ সালের ৯ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে বিচার শুরু হয়।একবছরের কম সময়ের মধ্যেই এই বিচার শেষে মামলাটির রায় দেয় আদালত।