২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে মালদ্বীপে নিযুক্ত দূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবিব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2017, 06:27 PM

Updated : 19 Aug 2022, 04:35 PM

বৃহস্পতিবার বিকালে আখতার হাবিব বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি সার্কভূক্ত দেশের সদস্য হিসেবে বাংলাদেশ ও মালদ্বীপের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করেন।”

রাষ্ট্রপতি দুই বন্ধুত্বপূর্ণ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত করার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বলেও প্রেস সচিব জানিয়েছেন।

তৈরি পোশাক, ওষুধ, পাট ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক ও সিরমিক পণ্যসহ বিভিন্ন খাতে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারিত করারও নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।