‘পাবে সামান্যে কি তার দেখা!’
কারও ক্যানভাসে নানা উপমায় বর্ণিত হয়েছে কল্পনার বিস্তীর্ণ জগৎ, কারও ক্যানভাসে উঠে আসে জীবনের নানা পালাবদল। রংতুলিতে কেউ বাঙালি মুসলমান জনপদের ঐতিহ্য আর কেউবা নারীর ক্ষমতায়নের দাবিকে ক্যানভাসে তুলে আনেন।
এমনই সব চিত্রকর্ম নিয়ে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে ‘পাবে সামান্যে কি তার দেখা’ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী। এতে অংশ নিচ্ছেন আল আঁখি, ফারজানা হক ও সাদি আহমেদ মুকাদ্দাস।
অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ক্যাফে-লা-ভেরান্দায় শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার অধ্যাপক মুস্তাফা খালিদ পলাশ, ড. রাশিদ আমিন ও আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস।
প্রদর্শনী অংশ নেওয়া শিল্পী আল আঁখির ক্যানভাসে দেখা যায় কল্পনার বিস্তীর্ণ জগৎ, যেন খুঁজে ফেরেন আপনার অস্তিত্ব। সতত সঞ্চরণশীল জীবন ও এর রূপান্তরকে তিনি নানা দৃশ্যকল্পে ফুটিয়ে তুলেন তার ক্যানভাসে। আঁখির ক্যানভাসে উঠে এসেছে বাঙালি মুসলমান জনপদের ঐতিহ্য, অনুভব, রীতি-রেওয়াজ,ধর্মচেতনা।
নারীর ক্ষমতায়নের দাবিকে এবার ক্যানভাসে তুলে এনেছেন শিল্পী ফারজানা হক। নারীর প্রেম, বিশ্বাস, প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি ও আত্ম-বলিদানের গল্পগুলো উঠে আসে তার ক্যানভাসে।
সুফী ঐতিহ্য আর ইসলামী ক্যালিগ্রাফি সাদি আহমেদ মুকাদ্দাসের শিল্পকর্মে বেশ প্রভাব রেখেছে। পরমাত্মার সাথে মিলনের অতিন্দ্রীয় জ্ঞানকে নানা উপমায় ক্যানভাসে চিত্রায়িত করেন অধ্যাত্মবাদ দ্বারা উৎসাহিত এই শিল্পী।
অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ক্যাফে-লা-ভেরান্দায় শুরু হয়েছে ‘পাবে সামান্যে কি তার দেখা’ শীর্ষক চিত্র প্রদর্শনী।
আলোকচিত্রে সময়ের গল্প
উঁচু-নিচুর ভেদাভেদ নেই, নেই দাঙ্গা-ফ্যাসাদ। রংয়ের উৎসব দিকে দিকে; অন্ধকারের বিপরীতে তারুণ্যের জয়গানে মুখরিত গোটা বিশ্ব। বিশ্বের নানা প্রান্তের আলোকচিত্রদের ফ্রেমে উঠে এসেছে সমাজবাস্তবতা আর ভবিষ্যতের স্বপ্নগাঁথা। বাংলাদেশের আলোকচিত্রীদের ফ্রেমে ধরা দিয়েছে আবহমান গ্রামবাংলার দৃশ্যকল্প। উঠে এসেছে ধর্মবিশ্বাস আর সামাজিক নানা আচার আচরণের গল্প।
চলমান সময়ে যাপিত জীবনের এমনই সব গল্প নিয়ে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় গ্যালারি ৫-৬ এ শুরু হয়েছে ‘বিপিএস-পেপার ওয়ার্ল্ড তৃতীয় আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী’।এই প্রদর্শনীর আয়োজক বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি।
অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ক্যাফে-লা-ভেরান্দায় শুরু হয়েছে ‘পাবে সামান্যে কি তার দেখা’ শীর্ষক চিত্র প্রদর্শনী।
গোল্ড মেডেল জিতেছেন ইংল্যান্ডের ব্যারি মেড, অরুণ মহানরাজ, হংকংয়ের ড্যানি প্যাট্রিক চো, ভিয়েতনামের ডাক তুয়াই লি, যুক্তরাষ্ট্রের রোজালি অং। বিপিএস ন্যাশনাল অ্যাওয়ার্ডের গোল্ড ট্রফি জিতেছেন জাকিরুল মাজেদ, সিলভার ট্রফি জিতেছেন মাশফিকুর সোহান, ব্রোঞ্জ ট্রফি জিতেছেন লক্ষ্মণ মিন্টু। এছাড়াও ১৫৪ টি পুরস্কার ছিল এই প্রতিযোগিতায়।
বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আশফাক আহমেদ জানান, তৃতীয়বারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৬৬৫ জন। সারা বিশ্ব থেকে ১৩৩০০টি ছবি জমা পড়েছিল। সেগুলো থেকে নির্বাচিত ৫০০টি ছবি ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে।
নাসের রহমানের গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব
অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ক্যাফে-লা-ভেরান্দায় শুরু হয়েছে ‘পাবে সামান্যে কি তার দেখা’ শীর্ষক চিত্র প্রদর্শনী।
শুক্রবার বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অধ্যাপক হায়াৎ মামুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন।
নাশিদ কামালের একক সঙ্গীতসন্ধ্যা
জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে একক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী অধ্যাপক নাশিদ কামাল। তিনি গেয়ে শোনান কাজী নজরুল ইসলামের গান।
