‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার’ পেলেন এফবিসিসিআই সভাপতি
ভারতের সম্মানসূচক মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কারে এ ভূষিত হয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
রোববার কলকাতা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি পশ্চিমবঙ্গের প্রাক্তন গভর্নর বিচারপতি শ্যামল সেনের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।
শিল্পায়ন ও কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখা এবং বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে মাতলুব আহমাদকে এ পুরস্কার দেয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
২০০১ সাল থেকে দেওয়া হচ্ছে ‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার’।
