২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

ঢাকার শ্যাওড়াপাড়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 05:37 PM

Updated : 19 Aug 2022, 04:22 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটে জে কে ফ্যাশনস নামের ওই কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান পলাশ।

তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। এ ঘটনায় কারও আহত হওয়ারও খবর পাওয়া যায়নি।