২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে হাতবোমা বিস্ফোরণে যুবক আহত

রাজধানীর শ্যামপুর থানা এলাকার পশ্চিম জুরাইনের মহিলা মাদ্রাসার সামনে হাতবোমা বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2017, 11:58 PM

Updated : 19 Aug 2022, 04:21 PM

রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

আহতের নাম মো. আলী হোসেন (৩০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্যামপুর থানার শেখ আব্দুর রাজ্জাক বলেন, “এক যুবক পূর্ব শত্রুতার জের ধরে একটি ককটেলের বিস্ফোরণ ঘটালে পথচারী আলী হোসেন আহত হন।”

ওই যুবককে চিহ্নিত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।