২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় গাড়ি উল্টে মগবাজার ফ্লাইওভার দেড় ঘণ্টা বন্ধ

রাজধানীর মগবাজার ফ্ল‍াইওভারে বাসের ধাক্কায় একটি প্রাইভেট কার উল্টে গেলে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2017, 08:09 PM

Updated : 19 Aug 2022, 04:21 PM

শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তেজগাঁওমুখী প্রাইভেট কারটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এরপর প্রাইভেট কারটি রাস্তার উপর উল্টে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাড়িটি সরিয়ে নেওয়ার পর বিকাল সাড়ে ৫টার দিকে ওই পথে আবার যান চলাচল শুরু হয় বলে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ট্রাফিক) মো. আলাউদ্দিন জানান।

ওই গাড়িতে একাধিক আরোহী ছিলেন এবং তারা দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে দুর্ঘটনার পর ফ্লাইওভারটির একপাশে যান চলাচল বন্ধ থাকায় নববর্ষের ছুটির দিনেও মগবাজারসহ আশপাশের সড়কে যানজট তৈরি হয়।