২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিককে মারধরের ঘটনায় ছাত্রলীগের দুঃখ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তরে হলে সাংবাদিক ইমরান হোসেনকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2017, 03:21 PM

Updated : 19 Aug 2022, 04:21 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স স্বক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ১৩ মার্চ দিবাগত রাতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মো. ইমরান হোসেন ও বিজয় ৭১ হল ছাত্রলীগের কর্মীদের মাঝে একটি অনাকাঙ্কিত ঘটনা ঘটে, যা ছাত্রলীগের আদর্শের পরিপন্থি। উক্ত ঘটনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে দুঃখ প্রকাশ করছে।

“ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য সদা সর্তক থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।”

গত ১৩ মার্চ রাতে সোমবার রাতে বিজয় একাত্তর হলের বিভিন্ন কক্ষে নিজেদের কর্মী তুলতে শিক্ষার্থীদের বাধা পেয়ে প্রাধ্যক্ষের কক্ষে ভাংচুর ও বিক্ষোভ করেন হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা।

এক পর্যায়ে সংগঠনের নেতাদের কথায় বিক্ষোভ থেকে সরলেও শেষ রাতের দিকে ইউএনবির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসেনকে হলে মারধর করেন তারা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইমরান বিজয় একাত্তর হলের পদ্মা ব্লকের ৫০০৩ নম্বর কক্ষে থাকেন। ওই ব্লকে সিট দখলের চেষ্টার সময় তিনি ছাত্রলীগ কর্মীদের বাধা দিয়েছিলেন বলে সাধারণ শিক্ষার্থীদের ভাষ্য।

হলে সিট দখলে বাধা পেয়ে ভাংচুর ও সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনায় পরে পাঁচ কর্মীকে বহিষ্কার করে ছাত্রলীগ।

পুরনো খবর:

বিক্ষোভ-মারধর: ৫ কর্মীকে বহিষ্কার ছাত্রলীগের
ঢাবি হলে সিট দখলে বাধা পেয়ে ছাত্রলীগের ভাংচুর