২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ নাম ব্যবহারের নির্দেশনা 

সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের স্বাতন্ত্র্যও মর্যাদা সমুন্নত রাখতে ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ নাম ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 09:10 PM

Updated : 19 Aug 2022, 04:14 PM

সেই সঙ্গে পুরনো ওয়েব ঠিকানা (www.ecs.gov.bd) ব্যবহারের জন্যও বলেছে ইসি।

কমিশনের নির্দেশে বুধবার এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছেন ইসির একজন কর্মকর্তা।

প্রতিষ্ঠাকালীন সময় থেকে সাংবিধানিক প্রতিষ্ঠানটির নাম ব্যবহার হত ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ নামে। চার বছর আগে সদ্য বিদায়ী কাজী রকিবউদ্দিন আহমদ নেতৃত্বাধীন কমিশন প্রতিষ্ঠানটির নাম বদলে রাখে ‘নির্বাচন কমিশন বাংলাদেশ'। 

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান কমিশন সেটি বদলে বেশ কিছু দিন থেকে আবার পুরোনো নামই (বাংলাদেশ নির্বাচন কমিশন) ব্যবহার করছেন।

ইসি কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়েও যেন কমিশনের একই নাম এবং ঠিকানা ব্যবহার করা হয় আনু্ষ্ঠানিকভাবে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে।

ইসির সহকারী সচিব মো. লুৎফুল কবীর সরকার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, “নির্বাচন কমিশন সচিবালয়ের অধিশাখা, শাখা এবং মাঠ পর্যায়ের কার্যালয়সমূহের বিভিন্ন চিঠিপত্রে কমিশনের নাম-ঠিকানা এবং ওয়েব এড্রেস লেখার ক্ষেত্রে বিভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের স্বাতন্ত্র ও মর্যাদা সমুন্নত রাখার জন্য একই ধরনের নাম ঠিকানা ব্যবহার করা সমীচীন।”

পুরনো খবর:

পুরনো পরিচয়ে ইসি
‘gov’ বাদে ক্ষুব্ধ ইসি কর্মীরা
এবার ওয়েব ঠিকানা পাল্টাতে চায় ইসি