২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র গউছকে হজে যেতে দেওয়ারও নির্দেশ

বরখাস্তের আদেশ স্থগিতের হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে হজে যেতে তিন দিনের মধ্যে অনুমতি দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 05:41 PM

Updated : 19 Aug 2022, 04:15 PM

বিএনপির এই নেতাকে বিমান বন্দরে যাওয়ার পথে এবং বিমান বন্দরে বাধা না দিতে স্বরাষ্ট্র সচিব ও ইমিগ্রেশন বিভাগকে নির্দেশও দেওয়া হয়েছে।

গউছের একটি রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ এ আদেশ দেয়।

তাকে বরখা্স্ত করে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ একদিন আগে স্থগিত করেছিল হাই কোর্ট।

আদালতে গউছের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, তার সঙ্গে ছিলেন মাসুদ রানা।

মাসুদ রানা সাংবাদিকদের বলেন, মেয়রদের বিদেশে যেতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। তাই গত মাসে হজ করতে যাওয়ার অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেন মেয়র গউছ।

“কিন্তু কোনো জবাব না পেয়ে ২৯ মার্চ আইনি নোটিস দেন তিনি। এর কোনো কোনো জবাব না পাওয়ায় সোমবার হাই কোর্টে রিট আবেদন করেন গউছ।”

পুরনো খবর:

ফের বরখাস্ত হবিগঞ্জের মেয়র গউছ
বুলবুল ও গউছের বরখাস্তের আদেশও স্থগিত