২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদের বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহে তিতুমীর ছাত্রলীগ

জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2017, 11:43 PM

Updated : 11 Oct 2022, 01:43 PM

মঙ্গলবার মহাখালীতে ক্যাম্পাসে ‘হঠাও জঙ্গি বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ শীর্ষক গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আবু হায়দার আহমেদ নাসের।

কলেজের ছাত্রলীগ শাখা আয়োজিত দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণে প্রায় ১০ হাজার স্বাক্ষর জমা পড়ে। 

কর্মসূচিতে কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মিরাজুল ইসলাম ডলার ও সাধারণ সম্পাদক মানিক হোসেন উপস্থিত ছিলেন।