কানাডীয় এমপিদের সঙ্গে বিসিসিবির মতবিনিময়
ঢাকা সফররত কানাডা বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ার নাথানিয়াল আরস্কিন স্মিথ বাংলাদেশি কানাডিয়ান কানাডিয়ান বাংলাদেশি (বিসিসিবি) এর বাংলাদেশ চ্যাপ্টারের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন।
আইপিইউ সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসা কানাডার এমপিদের সঙ্গে শনিবার ঢাকার একটি হোটেলে মতবিনিময় হয় বলে বিসিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
টরন্টোর বাঙালি অধ্যুষিত বিচেস ইস্ট ইয়র্ক এলাকা থেকে নির্বাচিত এমপি নাথানিয়াল আরস্কিন স্মিথ।
আলোচনায় বহু সংস্কৃতির দেশ কানাডায় বাঙালি কমিউনিটির উন্নয়নে বিসিসিবির ভূমিকার প্রশংসা করেন স্মিথ।
তিনি বলেন, “ কানাডায় বাংলাদেশি কমিউনিটি একটি বর্ধনশীল কমিউনিটি। কানাডার বহুমাত্রিক সমাজ গঠনে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ এবং উৎসাব্যাঞ্জক ভূমিকা রাখছে।”
কানাডায় বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক অগ্রযাত্রায় বিসিসিবি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।
বিসিসিবি ঢাকা চ্যাপ্টারের প্রধান মো. আতাউল্লাহ এবং উপদেষ্টা তানিম হাসান ও মোরশেদুল কাদের খলিলীর নেতৃত্বে বিসিসিবি প্রতিনিধি দলে ছিলেন তানভির হোসেন, আশরাফুল আলম, ড. আহমেদ হোসেন, শামসুল মুকতাদির, তৌফিক হোসেন, সোহেল মাহমুদ প্রমুখ।
