৩৫তম বিসিএস: নিয়োগ পেলেন ২০৭৩ জন
পঁয়ত্রিশতম বিসিএসে দুই হাজার ৭৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নিয়োগপ্রাপ্তদের আগামী ২ মে নির্ধারিত ক্যাডারের মন্ত্রণালয় নির্দেশিত পদে যোগ দিতে হবে।
নির্ধারিত তারিখে চাকরিতে যোগ না দিলে তিনি ‘যোগদান করতে সম্মত নন’ বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে বলে জানানো হয় গেজেটে।
২০১৬ সালের ১৭ অগাস্ট ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের লিখিত পরীক্ষায় ৬ হাজার ৮৮ জন অংশ নিয়েছিলেন।
