ফকিরাপুলে ‘চকলেট বাজি’, ডাকা হল বোমা নিস্ক্রিয়কারী দল
রাজধানীর ফকিরাপুলে রাস্তায় পড়ে থাকা একটি ব্যাগ সন্দেহজনক মনে করে পুলিশের বোমা নিস্ক্রিয় দলকে ডেকে আনে ট্রাফিক পুলিশ।
পরে তারা এসে সাতটি ‘চকলেট জাতীয় বোমা’ নিস্ক্রিয় করে বলে পল্টন থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,শুক্রবার রাত সাড়ে ৭টার দিকেপল্টন থানা ও রাজারবাগ পুলিশ হাসপাতালের দক্ষিণপাশের রাস্তার মাঝের সড়ক দ্বীপেওই ব্যাগ পড়ে থাকতে দেখে ট্রাফিক পুলিশ।
এরপর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর পাঠানো হয়।
এ ধরনের ‘বোমায়’কোনো ক্ষতি হয় না বলে জানান তিনি।
