২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীব

নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল এম আখতার হাবীবকে রাষ্ট্রদূত হিসেবে মালদ্বীপে পাঠাচ্ছে বাংলাদেশ সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 01:38 PM

Updated : 11 Apr 2022, 11:17 PM

আখতার হাবীব এর আগে নৌবাহিনীর চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার পদে দায়িত্ব পালন করেন।

১৯৮২ সালে নৌবাহিনীর এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন পাওয়া আখতার হাবীব গ্র্যাজুয়েশন করেন জার্মান নেভাল অ্যাকাডেমি থেকে।

দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন সময়ে নৌবাহিনীর সব গুরুত্বপূর্ণ জাহাজ ও ঘাঁটিরই নেতৃত্ব দিয়েছেন তিনি।

এছাড়া নেভাল এভিয়েশন ও নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ফোর্সেও তিনি দায়িত্ব পালন করেছেন। 

এক সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিশেষ নিরাপত্তা বাহিনীতে (এসএসএফ) দায়িত্ব পালন করা আখতার হাবীব নৌ সদরদপ্তরে নেভাল অপারেশনস বিভাগের পরিচালক হিসেবেও কাজ করেছেন।

ভারতের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে আলোচনায় বাংলাদেশের পক্ষে  আখতার হাবীবের সক্রিয় অংশগ্রহণ ছিল বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।