২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রথম সচিব সিরাজুল

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন দুটি বিভাগ গঠন করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2017, 08:09 PM

Updated : 19 Aug 2022, 04:09 PM

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন।

স্বাস্থ্য সেবা বিভাগে নতুন সচিব নিয়োগ না দেওয়া পর্যন্ত সিরাজুলকে ওই বিভাগের সচিবের অতিরিক্ত দায়িত্ব দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন দায়িত্বে সিরাজুলের নিয়োগ আদেশ গত ১৬ মার্চ থেকে কার্যকরা ধরা হয়েছে।

অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত ১৪ জন অতিরিক্ত সচিবকে নবগঠিত দুটি বিভাগের অধীন ন্যস্ত করে আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ১৬ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পুনর্গঠন করে ‘স্বাস্থ্য সেবা’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ’ নামে দুটি বিভাগ করে সরকার।

১৮ অতিরিক্ত সচিবের দপ্তর বদল

জনপ্রশাসনের ১৮ জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে দিয়েছে সরকার।

তথ্য কমিশনের সচিব (অতিরিক্ত সচিব) মো. রফিকুজ্জামানকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক করা হয়েছে। এই ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক মোহা. ওয়ালিউর রহমান এতদিন মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ ইকবালকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ওএসডি অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে বস্ত্র পরিদপ্তরের পরিচালক করা হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য হিসেবে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব মো. আমজাদ হোসেন খানকে তথ্য কমিশনের সচিব নিয়োগ দিয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো. আতাহার আলীকে এই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচলক এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব শাহ মো. আমিনুল হককে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান করেছে সরকার।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. মজিবর রহমানকে রেলপথ মন্ত্রণালয়ে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পরিমল কুমার দেবকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব মো. ফয়জুর রহমানকে ত্রাণ মন্ত্রণালয়ে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের এটিসিপি শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আশরাফ আলীকে সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এবং ওএসডি অতিরিক্ত সচিব লোকমান হোসেন মিয়াকে নৌ মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার।

পরিকল্পনা বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব নাসরিন আরা সুরত আমিনকে পরিকল্পনা বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়া বস্ত্র পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ ইসমাইলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ওএসডি অতিরিক্ত সচিব মো. জাহিদুল হককে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বদলি করা হয়েছে।

পুরনো খবর:

স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুই বিভাগ