২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে ডাচ-বাংলা ব্যাংকে অগ্নিকাণ্ড

রাজধানীর মতিঝিলের দিলকুশায় ডাচ-বাংলা ব্যাংকের লোকাল অফিসে আগুন লেগেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2017, 01:23 PM

Updated : 19 Aug 2022, 04:09 PM

সোমাবার সকাল সাড়ে ১১টার দিকে বেসরকারি ব্যাংকটির জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার আব্দুল হালিম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।   

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।