২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুরাইনে গ্যাসের আগুনে দগ্ধ ৩

ঢাকার জুরাইনের এক বাড়িতে গ্যাসের আগুনে দগ্ধ হয়েছে দুই শিশুসহ তিনজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2017, 11:50 AM

Updated : 19 Aug 2022, 04:09 PM

সোমবার সকালে জুরাইনের মুরাদপুর এলাকা থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভার্তি করা হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। 

৫৫ বছর বয়সী মোহাম্মদ মুরসালিনের শরীরের ২৮ শতাংশ, নয় বছরের হাসানের শরীরের ১৮ শতাংশ এবং তার সমবয়সী শাওনের শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে বলে বার্ন ইউনিটে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন।

মুরসালিনের ভাতিজা সুমন সরকার হাসপাতালে সাংবাদিকদের বলেন, তাদের পাশের বাসার চুলার গ্যাসের লাইন লিক করেছিল, সকালে তারা পানির পাম্প চালু করার জন্য সুইচ চাপলে তা স্পার্ক করে এবং আগুন লেগে যায়।

তবে ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে, ওই বাড়ির কতোটা ক্ষতি হয়েছে সেসব বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি এসআই বাচ্চু।