২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানবপাচার চক্রের ‘সদস্য’ অভিযোগে গ্রেপ্তার ২

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে মানবপাচার চক্রের সদস্য অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেষ্ঠ্য প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2017, 10:40 PM

Updated : 19 Aug 2022, 04:03 PM

এরা হলেন, গাজীপুরের আবুল হোসেন হেলাল (৩৫) ও যশোরের বিপ্লব রায় (২০)।

শুক্রবার ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে নির্মাণাধীন এয়ারপোর্ট প্লাজার পাশ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা তাদের গ্রেপ্তার করে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, তাদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির নামে ইস্যু করা মালয়েশিয়ার ভিজিট ভিসাসহ ছয়টি পাসপোর্ট এবং বিমানের ছয়টি টিকিটসহ হোটেলের বুকিং কার্ড পাওয়া যায়।

পিবিআই বলছে, এই চক্রের সদস্যরা লোভনীয় বেতনের প্রস্তাব দিয়ে বিদেশ পাঠানোর কথা বলে গ্রামের সহজ-সরল লোকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এছাড়া বিদেশ যাওয়ার পর চাকরি না দিয়ে তাদের জিম্মি করে দেশে স্বজনদের কাছ থেকে মুক্তিপণও আদায় করে থাকে তারা।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা হয়েছে।