২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭৩ ইউপিতে ভোট ১৬ এপ্রিল

ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, উপ নির্বাচন ও বন্ধ ঘোষিত কেন্দ্র মিলিয়ে ১৭৩টিতে আগামী ১৬ এপ্রিল ভোট হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 11:07 PM

Updated : 19 Aug 2022, 03:57 PM

বুধবার নির্বাচন কমিশন এ ভোটের তারিখ নির্ধারণ করেছে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান।

তিনি বলেন, “আজ এসব ইউপি’র ভোটের সময়সূচি জানানো হয়েছে। স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবেন।”

এ কর্মকর্তা জানান, ১৭৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫৫টি ইউনিয়নের সাধারণ নির্বাচন, ১০১টি ইউনিয়নের বিভিন্ন পদে উপ-নির্বাচন এবং ১৭টি ইউনিয়নের সাধারণ নির্বাচনের সময় বন্ধ ঘোষিত কেন্দ্রে ভোট হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২০ মার্চ; বাছই ২১ মার্চ; প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মার্চ ও ভোট ১৬ এপ্রিল।

এসব ইউপি’র তালিকা ইসি সচিবালয় থেকে এখনও গণমাধ্যমে সরবরাহ করা হয় নি বলে জানান ইসির জনসংযোগ পরিচালক।

গত বছর দলীয়ভিত্তিতে  মার্চ-জুনে ছয় ধাপে তিন সহস্রাধিক ইউপি ভোট হয়। এরপর অক্টোবর-নভেম্বরে বিলুপ্ত ছিটমহলসহ আরও কিছু ইউপি’র ভোট হয়েছে।

পুরনো খবর:

বিএনপির অর্ধ কোটি বেশি ভোট আওয়ামী লীগের বিদ্রোহীদের
ভোট সুষ্ঠু হয়েছে: সিইসি